তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এখন আমাদের চিঠি লেখার তেমন আর প্রয়োজন পরে না । দৈনন্দিন জীবনে যোগাযোগ করার খাতিরে আমরা চিঠি না লিখলেও, চিঠির সাথে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাংলা কিংবা ইংরেজি পাঠ্যবইয়ের একটি অন্যতম পাঠ্য বিষয় হলো পত্র লিখন বা চিঠি লেখা। পরীক্ষার খাতায় ১০ নম্বর প্রাপ্তির জন্য বন্ধুকে গ্রীষ্মের ছুটিতে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লিখলেও, বাস্তব জীবনে কখনোই আমরা ডাকবাক্সে চিঠি পাঠাইনি। প্রযুক্তির উন্নতিতে চিঠি লেখার প্রয়োজনীয়তা ও প্রচলন একেবারেই হারিয়ে গেছে। এখন অল্প সময়ের ব্যবধানে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তবে চিঠি লিখার যে অনুভূতি ও আনন্দ তা হয়তো কখনোই বর্তমান সময়ের তথ্য আদান প্রদান করার মাধ্যমগুলোতে পাওয়া সম্ভব নয়। কিন্তু আশার বিষয় হলো যারা এখনো চিঠি আদান-প্রদানের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য কিছু অ্যাপ্লিকেশন বা অ্যাপ রয়েছে ।
বর্তমান সময়ে এসে যারা এখনো চিঠি আদান-প্রদানের সেই স্বর্ণযুগে ফিরে যেতে চান বা নস্টালজিক হতে চান তাদের জন্যই আমরা এই ব্লগে আলোচনা করব এমনই একটি চিঠি আদান-প্রদান ভিত্তিক অ্যাপ্লিকেশন স্লোলি (SLOWLY) নিয়ে। চলুন তাহলে জেনে নেই স্লোলির আদ্যপ্রান্ত।
স্লোলি আবার কি?
স্লোলি মূলত একটি অ্যাপ্লিকেশন, যা আপনি আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। এটি একই সাথে গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টরে পাওয়া যায়। তবে আপনি চাইলে তাদের ওয়েবসাইট ব্যবহার করেও স্লোলি ব্যবহার করতে পারবেন। তবে সেজন্য অবশ্যই আপনাকে ফোনে এ্যাপটি প্রাথমিকভাবে ইন্সটল করতে হবে।
অ্যাপ কর্তৃপক্ষের ভাষ্য মতে, তারা কোনো গতানুগতিক যোগাযোগ মাধ্যম বা ডেটি অ্যাপ নয়। তারা তাদের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদেরকে চিঠি লেখা এবং নতুন পেন ফ্রেন্ড বা Pen Pal তৈরি করা সুযোগ করে দেয়। এই অ্যাপটি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে, যারা ইনস্ট্যান্ট মেসেজিং এর সময়ে এসেও চিঠি লিখতে আগ্রহী এবং নিজের ইন্টারেস্ট, শখ ও দক্ষতার উপর ভিত্তি করে নতুন নতুন পেন ফ্রেন্ড তৈরি করতে চায়। গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপেল স্টোরে এর রেটিং ও রিভিউ অনুযায়ী, ব্যবহারকারীদের অভিজ্ঞতাও যথেষ্ট ভালো। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং 4. 6 এবং অ্যাপেল অ্যাপ স্টরে এটির রেটিং 4.7।
ছবিঃ অ্যাপ রেটিং
স্লোলির বিশেষত্বঃ
বর্তমান সময়ের যোগাযোগ মাধ্যমগুলোর দ্বারা আমরা খুব অল্প সময় এবং সহজেই মানুষের সাথে যেমন যোগাযোগ করতে পারি ঠিক তেমনি গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, ভিডিও কিংবা আমাদের মনের কথাগুলোও আদান-প্রদান করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনেক সময়ই এসকল যোগাযোগ মাধ্যম বা মোটা দাগে বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে কোনো বর্তার প্রতিউত্তর পেতে দেরি হলে অনেক সহজেই মনঃক্ষুণ্ণ হোন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে অহেতুক ও অশ্লীল কনটেন্ট, একই সাথে ট্রেন্ডিং নানা বিষয়বস্তু অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এসকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আসক্তির ফলে অনেকে প্রচুর সময় নষ্ট করে এবং অনেকে বিশ্বাস করেন, এর ফলে তাদের প্রডাক্টিভিটি অনেক কমে আসে। ফলশ্রুতিতে বর্তমান সময়ে অনেকেই এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পারতপক্ষে ব্যবহার না করার চেষ্টা করেন।
স্লোলিতে এ ব্যাপারটা একদমই উল্টো। এখানে আপনি কাউকে চিঠি লিখলে, সেটি একটি নির্দিষ্ট সময় পর প্রাপকের কাছে গিয়ে পৌঁছায়।  সময়টি নির্ধারিত করা হয় প্রেরক এবং প্রাপক এর মাঝে দূরত্বের উপর নির্ভর করে। ধরুন আপনি বাংলাদেশে অবস্থান করছেন এবং যার কাছে চিঠি লিখছেন তিনি অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। উদাহরণের খাতিরে ধরে নিন আপনার এবং তার মাঝে দূরত্ব হলো ৫০০ মাইল। এক্ষেত্রে আপনার চিঠিটি পৌঁছাতে সময় নিবে ৫ ঘন্টা। একইভাবে পরবর্তীতে আপনার বন্ধু যখন আপনাকে চিঠির উত্তর প্রেরণ করবে, তখন সেটিও আপনার কাছে পৌঁছাতে সময় নিবে ৫ ঘন্টা। আপনি চাইলেই আপনার বন্ধুকে যেকোনো সময় ছবি পাঠাতে পারবেন না। আপনি যদি কোনো ছবি কিংবা ভয়েস পাঠাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তার থেকে অনুমতি নিতে হবে। পারস্পরিক বোঝাপড়া ও অনুমতির সাপেক্ষে স্লোলিতে তথ্যের আদান-প্রদান হয়ে থাকে। এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার চিঠি পৌঁছাতে আরও কতক্ষণ সময় বাকি এবং একই সাথে আপনি এটিও দেখতে পারবেন আপনার বন্ধু আপনার চিঠিটি পড়েছে কিনা।
চলুন তাহলে এবার স্লোলির কিছু উল্লেখযোগ্য ফিচারস সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফিচারসঃ
প্রোফাইল (Profile):
প্রোফাইলে আপনি নিচের ছবি দিতে পারবেন না। তবে নিজের অ্যাভাটার (avatar) নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রোফাইলে নিজের ও নিজের আগ্রহ সম্পর্কে সংক্ষেপে লিখতে পারবেন। প্রোফাইলে আপনি চাইলে আপনার জন্ম তারিখ এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাসও উন্মুক্ত রাখতে পারেন। প্রোফাইলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আগ্রহ বা ইন্টারেস্টের বিষয়গুলো সঠিকভাবে সিলেক্ট করা। কেননা এর উপর ভিত্তি করেই স্লোলি নতুন নতুন বন্ধু সাজেস্ট করে থাকে।
ছবিঃ প্রোফাইল অ্যাভাটার
ওয়ার্ল্ড এক্সপ্লোরারঃ(World Explorer)
এক্সপ্লোরার অংশে, স্লোলি (SLOWLY) কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য, দর্শনীয় ও সুন্দর স্থানের ছবি এবং তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করে থাকে। আপনি যেমন স্থানের ছবিটি দেখতে পারবেন, একইভাবে ম্যাপের মাধ্যমে সেই স্থানের অবস্থানও দেখতে পারবেন।
ছবিঃ ওয়ার্ল্ড এক্সপ্লোরার
স্লোলি স্টোরি (Slowly Story):
ব্যবহারকারীরা স্টোরির  নিজেদের বিভিন্ন অনুভূতি, স্লোলি ব্যবহার করার মাধ্যমে তৈরি হওয়া তাদের বিশেষ মুহূর্ত, স্মৃতি কিংবা ভালো লাগা গুলো সকল ব্যবহারকারীর কাছে তুলে ধরে। তবে মজার বিষয় হলো এই স্টোরি গুলো ব্যবহারকারী নিজের প্রোফাইল থেকে সরাসরি স্টোরি হিসেবে দিতে পারেন না। ব্যবহারকারীকে স্লোলি স্টোরি সেকশনে, তার স্টোরি টি সাবমিট করতে হয় এবং স্লোলি কতৃপক্ষ এটি প্রকাশ করে থাকে।
ছবিঃ স্লোলি স্টোরি
স্ট্যাম্প (Stamp):
আমাদের মাঝে অনেকেই স্ট্যাম্প সংগ্রহ করার একটি শখ বা সৌখিনতা রয়েছে। বিশেষ করে 90’s এর ছেলে মেয়েদের মাঝে এ প্রবণতা লক্ষ করা যায়। স্লোলিতে (SLOWLY) আপনি বিভিন্ন স্ট্যাম্প সংগ্রহ করতে পারবেন। স্ট্যাম্প গুলো মূলত বিভিন্ন নতুন এচিভমেন্টের (Achievement) উপর ভিত্তি করে আনলক (Unlock)  করতে হয়। যেমন আপনি যদি কোনো নতুন মহাদেশের কোনো মানুষকে চিঠি লেখেন সে ক্ষেত্রে আপনি একটি নতুন স্ট্যাম্প পাবেন। আবার বিভিন্ন ইভেন্ট ও বিশেষ দিনের উপর ভিত্তি করেও স্ট্যাম্প উপহার দেওয়া হয়। আবার আপনি চাইলে স্টোর থেকেও পয়েন্টে বা কয়েনের মাধ্যমে নিজের পছন্দের স্ট্যাম্প গুলো সংগ্রহ করতে পারবেন। বন্ধুদের কাছে চিঠি লিখার সময় আপনি এই স্ট্যাম্প গুলো ব্যবহার করতে পারবেন। স্ট্যাম্প সংগ্রহের ব্যাপারটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং।
ছবিঃ স্ট্যাম্প
ড্রাফট (Draft):
যদিও এটি আমাদের কাছে খুবই সাধারন ও পরিচিত একটি ফিচার। কিন্তু স্লোলি ড্রাফট সেকশনে কয়েকটি সাব-সেকশন রয়েছে যেমন মাই প্যারাগ্রাফ (My Paragraph) সেকশনের ডেইলি লাইফ (Daily Life) অংশে, দিনের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা গুলো লিখে রাখতে পারবেন। আবার রেনডম থোটস (Random Thoughts) অংশে আপনার মাথায় আশা চিন্তা গুলো টুকে রাখতে পারবেন। এমনকি হোমটাউন (Hometown) সেকশনও রয়েছে, যেখানে আপনি নিজের দেশ অথবা যেখানে অবস্থান করছেন তারা সম্পর্কে বিস্তারিত লিখে ড্রাফট করে রাখতে পারেন। পরবর্তীতে যে কোনো ব্যক্তির সাথে কথা বলার ক্ষেত্রে সচরাচর ব্যবহৃত এসকল কথাবার্তাগুলো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন।
ব্যবহার অভিজ্ঞতাঃ
ব্যক্তিগতভাবে আমি নিজেও স্লোলি (SLOWLY) অ্যাপটি ব্যবহার করেছি। ব্যবহারকারী হিসেবে অ্যাপ এর কয়েকটি দিক আমার কাছে বেশ আনন্দদায়ক ও ভালো লেগেছে। নতুন মানুষ ও নতুন সংস্কৃতি এবং তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারা যায়। যেহেতু ব্যবহারকারীরা পূর্ব থেকে নিজেদেরকে চেনেন না এবং সামাজিক ভাবেও কোনো পূর্ব যোগসুত্র থাকেনা সেজন্য এখানে সমালোচিত এবং অন্যের দ্বারা বাজেভাবে আঘাত পাওয়ার কোনো শঙ্কা থাকে না। একই সাথে ব্যবহারকারীরা নিজেদের দেশের সংস্কৃতিকে অন্যদের কাছে উপস্থাপন করতে পারেন। তাছাড়া ওয়ার্ল্ড এক্সপ্লোরার ও স্লোলি স্টোরির মাধ্যমে নতুন জায়গা এবং নতুন মানুষের অভিজ্ঞতা সম্পর্কেও জানা যায়। আর স্ট্যাম্প সংগ্রহ করার বিষয়টি আমার কাছে বেশ চমৎকার লেগেছে।
ইতিকথাঃ
সম্পূর্ণ ব্লগ জুড়েই আমি স্লোলি অ্যাপকে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইতিপূর্বে যারা এই অ্যাপটি ব্যবহার করেছেন তাদের কাছে এই অ্যাপটি ভালো লেগেও থাকতে পারে, আবার নাও লাগতে পারে। যদি আমার কোনো কথার সাথে কারো মতের অমিল হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
যারা চিঠি লিখতে ভালোবাসেন এবং চিঠি লিখার অনুভূতি একবার হলেও পেতে চান তারা এই অ্যাপটি কিংবা এ জাতীয় যেকোনো অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন। আপনার অভিজ্ঞতা এবং মতামত অবশ্যই আমাদের জানাবেন।
Photo credit: https://slowly.app/en/